IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় নিজ বাড়িতে প্রতিপক্ষের ছোরার আঘাতে শরিফ আহত

বাঘায় নিজ বাড়িতে প্রতিপক্ষের ছোরার আঘাতে শরিফ আহত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বুধবার(০৯-০৭-২০২৫)সকালে নিজ বাড়িতে প্রতিপক্ষের ছোরার আঘাতে শরিফ উদ্দীন(২৭) নামে একজন গুরুতর আহত হয়েছে। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শরিফ উদ্দীন উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শরিফের দাবি আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাকে সন্দেহে কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করেছে।

শরিফ উদ্দীন বুধবার বিকেলে মুঠোফোনে জানান, বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তবর্তী চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাসিন্দা তজলু উদ্দীন (সাবেক মেম্বর) এর ছেলে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। কে বা কারা সেগুলো ছিনিয়ে নেয়।
বিষয়টি নিয়ে তাকে সন্দেহ করে সাবেক মেম্বর তজলু উদ্দীনের নের্তৃত্বে তার ছেলে মালেক,ভাতিজা খালিদ ও আমিরুলসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে কুপিয়ে জখম করে। খালিদ এর ধারালো ছোরার আঘাতে বাম পায়ের হাটুর নীচে লেগে গুরুতর জখম হন বলে দাবি তার। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক মেম্বর তজলু উদ্দীন বলেন, ছিনিয়ে নেওয়া ফেনসিডিল তার নিজের নয়। ঘটনার আগেরদিন জৈনক এক ব্যক্তির কয়েক বোতল ফেনসিডিল ছিনতাই হয়ে যায়। তার বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তার ছেলেকে গালিগালাজ করে। তাকে নিষেধ করলে উল্টো আমার সঙ্গে অদাচরন করে। এ সময় উভয়ের উত্তেজনার মূহুর্তে সে আহত হয়েছে। তবে কেউ তাকে কুপিয়ে জখম করেনি।

বক্তব্য নেওয়ার জন্য সর্বশেষ সন্ধ্যা ৭টা ৫৩মিনিটে বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) এর সরকারি মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31