ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর প্রবীণগণের সেবা কেন্দ্র ‘সার্ভিস সেন্টার ফর ওল্ডার্লি পিপল’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর ঝাউতলা মোড়ের ডায়াবেটিক হাসপাতালের ইসাহাক আলী কন্সফারেন্স রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রফেসর শ্রভ্রা রানি চন্দ্র। সভা সঞ্চলনায় ছিলেন লুৎফর রহমান খোকন।
সভার শুরুতে প্রয়াত ডা. পি বি বিশ^াসকে স্মরণ করা হয়। এই সাথে ‘সার্ভিস সেন্টার ফর ওল্ডার্লি পিপল’ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় তার অবদানের বিষয়টি তুলে আলোচনা করা হয়।
সভায় সার্ভিস সেন্টার ফর ওল্ডার্লি পিপল-এর ভবন নির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়। এসময় সার্ভিস সেন্টার ফর ওল্ডার্লি পিপল-এর সদস্যরা উপসিন্থত ছিলেন।


