IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়ায় বিএনপির ৯০ দিনের আহ্বায়ক কমিটির ৬ বছরেও গঠন হয়নি উপজেলা বিএনপি কমিটি

পুঠিয়ায় বিএনপির ৯০ দিনের আহ্বায়ক কমিটির ৬ বছরেও গঠন হয়নি উপজেলা বিএনপি কমিটি

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বিএনপির ৯০ দিনের আহ্বায়ক কমিটি‌ করা হয়েছে প্রায় ৬ বছর আগে। আহ্বায়ক কমিটি‌ পুঠিয়া উপজেলায় ৬ বছরে নতুন করে কমিটি গঠন করতে না পারায় তৃর্ণমুলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের অভিযোগ, জেলা নেতারা একক প্রভাব ধরে রাখতে গত ৬ বছর থেকে এই উপজেলায় কোনো সম্মেলন করা হয়নি। বরং ওই নেতারা মাঝে মধ্যে আত্নীয়-স্বজন ও ভিন্ন মতের লোকজনদের দলের গুরুত্বপূর্ণ পদ গুলোতে বসানো হয়েছে।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০২ সালের ডিসেম্বরে পুঠিয়া পিএন সরকারী হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছরের শুরুতে যুবদল ও ছাত্রদলেরও শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রায় ৬ বছর পেরিয়ে গেলেও দলের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্মেলন হয়নি। তবে দলের বিভিন্ন পদ গুলো পূর্ণঃগঠন করা হয়েছে। সর্বশেষ গত ১৯ অক্টোবর ২০১৯ ইং পূর্বের সকল কমিটি বিলুপ্ত করে ৯০ দিনের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৬ বছর পেরিয়ে গেলেও দেখেনি আলোর মুখ।

শফিকুল ইসলাম নামের তৃর্ণমূল বিএনপিকর্মী বলেন, পূর্বে কমিটি বিলুপ্ত করে নতুন ত্যাগী জিয়ার আদর্শে যে সকল নেতা কর্মী বিএনপিকে ভালো বাসে সেই সকল নেতা দের দিয়ে নতুন পুঠিয়া উপজেলা বিএনপির কমিটি করা খুব জরুরি দরকার । আর বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে এর থেকে একটাই উপায় অতি দ্রুত পুঠিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা। তা না হলে দলের ভাব মুক্তা যেমন নষ্ট হচ্ছে দলাদলির প্রভাবের কারণে দলের বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারছে না। কারণ যত গুলো বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ততটাই গ্রুপিং আমাদের এই উপজেলার। এক জনের অনুষ্ঠানে উপস্থিত হলে অন্যন জনের শত্রুতে পরিণত হতে হচ্ছে ।

পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, কমিটি গঠনের পর থেকে এক দিকে আওয়ামী লীগ অন্য দিকে পুলিশ এর কারণে আমরা নিজের বাড়িতে বা এলাকায় থাকতে পারিনি। এরপরও আমরা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করেছি। এছাড়াও উপজেলা বিএনপির কমিটি নিয়ে আমরা গত ৯ জুলাই পুঠিয়া একটি আলোচনা সভা সম্পন্ন করেছি। খুব দ্রুত সময়ের মধ্যেই উপজেলা বিএনপি কমিটি গঠন করা হবে।
ওয়ার্ড কমিটিতে স্বজন প্রীতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওয়ার্ডের কমিটি তৈরির ক্ষেত্রে কোন প্রকার স্বজন প্রীতির প্রশ্নই আসে না। যারা বিএনপির জন্য নির্যাতিত এবং নিপীড়িত নেতা কর্মী তাদের কে মূল্যায়ন করা হচ্ছে।

এছাড়া দলের ভিতরে বিভিন্ন গ্রুপের বিষয় জানতে চাইলে তিনি আরো বলেন, যেহেতু জাতীয়তাবাদী বিএনপি একটি বাংলাদেশের বৃহত্তর দল সামনে নির্বাচন সেজন্য একাধিক প্রার্থী থাকবে মনোনয়ন প্রত্যাশী এটাই স্বাভাবিক । তবে কে কার সভায় অংশগ্রহণ করলো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি এমন কোন সুযোগ নেই । যার যাকে ভালো লাগবে সে তার সঙ্গে রাজনীতি করবে। কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীক যেই নিয়ে আসবে দিন শেষে আমরা সবাই তার।

এ ব্যাপারে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সঙ্গে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31