IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত গ্রাফিতি প্রতিযোগিতা রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিাযোগিতার আয়োজন করা হয়। সকালে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিরা জুলাই গণঅভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র রং তুলিতে তুলে ধরে।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ভাবে তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক জসিম উদ্দিন, বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ রকিব, ভবানীগঞ্জ ফাযিল মাদ্রাসা শিক্ষক জাবের আলী প্রমুখ। উপজেলার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় এবং চাঁনপাড়া আর্দশ বালিকা উচ্চবিদ্যালয়ের চারজন করে শিক্ষার্থীকে নির্বাচিত করে জেলায় নামের তালিকা পাঠানো হয়।

বিজয়ী প্রতিযোগিতারা জেলা পর্যায়ে অংশ নিবে।

প্রতিযোগিতার বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সরকার জুলাই পুনর্জাগরণ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতার আয়োজন করেছে। জুলাই চেতনা ধরে রাখতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31