IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার

রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থেকে অপহরণ হওয়া কিশোরীকে নারায়ন গঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী যুবক মিলন হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার এবং গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক বলেন,গত ১২ জুলাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক কিশোরী (১৫) সন্ধায় বাড়ীর বাহিরে আসলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলোনী এলাকার ইউনুস আলী ওরফে মোসারব হোসেনের ছেলে মিলন হোসেন সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১৬জুলাই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধির গঞ্জ এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহৃতা কিশোরীকে উদ্ধারসহ যুবক মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,গ্রেফতার মিলন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31