IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় কচুরিপানার চাপে বাঁশের সেতু নদীতে বিলীন

সিংড়ায় কচুরিপানার চাপে বাঁশের সেতু নদীতে বিলীন

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া,শহিদুল ইসলাম সুইট : নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের একমাত্র বাঁশের সেতুটি কচুরিপানার চাপে ভেঙে নন্দকুজা নদীতে বিলীন হয়ে গেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ও কচুরিপানার অতিরিক্ত চাপে সেতুটি ভেঙে পড়ে।

উপজেলার চামারী ইউনিয়নের হোলাইগাড়ি জাগরণী সংঘের উদ্যোগে ২০০৮ সালে স্থানীয় ২২টি গ্রাম থেকে চাঁদা তুলে এই বাঁশের সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ এ সেতু ব্যবহার করে পারাপার করতেন। এখন সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকার সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জাগরণী সংঘের সদস্য রাজু আহমেদ বলেন, এই ব্রিজটিই ছিল এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। হঠাৎ কচুরিপানার চাপে ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দ্রুত একটি টেকসই সেতুর দাবি জানাচ্ছি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বাঁশের সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31