ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)” প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কৃত করা হয়েছে।
সোমবার(২৮ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলিনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঃ আলাউদ্দিন ,রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর
চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার শাহদাৎ হোসেন অভিভাবক প্রতিনিধি রুহুল আলি
শিক্ষার্থী প্রতিনিধি নিশাত আনজুম ও মনোয়ার হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে মোট ৩৯ জন শিক্ষার্থী ও শিক্ষককে পারফরমেন্স ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।


