IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ

সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,সাপাহার : নওগাঁর সাপাহারে আমবাগান কেটে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালা ইউনিয়নের আলাদীপুর গ্রামের মোসাঃ নূর জাহান (৫১) সাপাহার থানায় লিখিত অভিযোগে জানান, তিনি ওয়ারিশ ও ক্রয় সূত্রে ১ একর ১৫ শতাংশ জমির মালিক ও ৫০ বছর ধরে ভোগদখলে রয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ জুলাই দুপুরে প্রতিপক্ষরা জমিতে প্রবেশ করে তার রোপিত আমগাছ ও বাঁশের বেড়া কেটে ফেলার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে প্রতিপক্ষরা।

পরে ৪ আগস্ট সকাল ১১টার দিকে পুনরায় প্রতিপক্ষরা জমিতে প্রবেশ করে ৫ বছর বয়সী প্রায় ১৫০টি আমগাছ গোড়া থেকে কেটে ফেলে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নূর জাহান। তিনি বিষয়টি জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান। এরপর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

গোলাম মোস্তফা ও শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, নূর জাহান দীর্ঘদিন যাবৎ জমিতে বিভিন্ন ফসল সহ আম বাগান করে ভোগ দখল করে আসছে। ২০২২ সালের একটি দলিল দেখিয়ে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

প্রতিপক্ষ হাসান আলীর সাথে কথা হলে তিনি জানান, আমার স্ত্রী লাইলি বেগম ওই জমি পৈত্রিক সূত্র প্রাপ্ত হওয়ায় জমিটি দখল মুক্ত করতে আমগাছগুলো কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31