IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁ’র ধামইরহাট আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট বেলা ১১ টায় পরিষদের হলরুমে ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট ও বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমডিএর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাতাব উদ্দীন, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মস‚চীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ পজিদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মস‚চীর অন্যান্য উন্নয়ন কর্মীবৃন্দ। অনুষ্ঠানে সকল উপস্থিতি, জনপ্রতিনিধিগণ, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মস‚চী ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সহায়তায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি রূপকল্প ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি সাইদ মোহাম্মদ আল-হাসান মাহাদী, তাঁর প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।

কর্মশালার সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রাদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন, ‘ইউনিয়ন পরিষদের আয় ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পূরণ করতে পারিনা, কারণ আমাদের কোন পরিকল্পনা নাই।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘পরিবার পরিচালনার জন্য আমরা যেমন পরিকল্পনা করি ঠিক তেমনি পরিষদের জন্যও এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে, কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের, জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31