ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে তিন উপজেলার সাংবাদিক কল্যান তহবিল । আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।


