ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার অভিযানে ১কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আলম মন্ডল (৫৫) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন এলাকার মৃত ওমর মন্ডলের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন থানা এলাকার পূর্ব টাংগন এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত সোয়া ১০টায় কাটাখালী থানার টাংগন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আলম মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


