IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> বয়স ৩০, ১২ হাজার কোটি টাকার মালিক এই তরুণী

বয়স ৩০, ১২ হাজার কোটি টাকার মালিক এই তরুণী

ধূমকেতু নিউজ ডেস্ক : কসোভোতে তখন যুদ্ধ চলছে। ১৯৮৮ সালের কথা। চার বছর পর ১৯৯২ সালে অনেকের সঙ্গে শরণার্থী হিসেবে একটি পরিবার ঢুকে পড়ে যুক্তরাজ্যে। ১৯৯৫ সালে পরিবারে জন্ম নেয় একটি মেয়ে শিশু। তার নাম দেওয়া হয় লিপা। লন্ডনের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা মেয়েটি একদিন হয়ে ওঠে বিশ্বসংগীত অঙ্গনের পরিচিত মুখ। এখন তার বয়স ৩০, এখন সে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক।

গতকাল (২২ আগস্ট) শুক্রবার নিজের ৩০তম জন্মদিন উদ্‌যাপন করলেন পপতারকা ডুয়া লিপা। ‘লেভিটেটিং’, ‘হটার দ্যান হেল’, ‘প্রিজনার’-এর মতো বেশ কিছু জনপ্রিয় গানের এই শিল্পী যে শরণার্থী পরিবারের সন্তান, তা আজ আর কারও মনে নেই। কারণ কণ্ঠ দিয়ে সবার মনে এখন জায়গা করে নিয়েছেন তিনি। শুধু কি তাই! অভিনেত্রী হিসেবেও পেয়েছেন সমাদর। ২০২৩ সাল কাঁপানো ‘বার্বি’ সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় দেখা গেছে তাকে। সেই থেকে শুরু। তারপর ‘আজেল’ সিনেমায়।

কৈশোরে সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে সংগীত ও অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। পড়াশোনার পাশাপাশি করেছেন ওয়েট্রেস ও মডেলিং। ইউটিউব ও সাউন্ডক্লাউডে নিজের গান ও কাভার গান প্রকাশ করতেন। ২০১৩ সালে একজন এজেন্টের সঙ্গে চুক্তি এবং পরে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০১৫ সালে বের হয় প্রথম মৌলিক গান ‘নিউ লাভ’ ও ‘বি দ্য ওয়ান’। ২০১৭ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ডুয়া লিপা’। অ্যালবামটির ‘নিউ রুলস’ ও ‘আইডিজিএএফ’-এর মতো গানগুলো তাকে এনে দেয় খ্যাতি। সেই অ্যালবামের জন্যই সংগীতের সর্বোচ্চ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসে হন ‘বেস্ট নিউ আর্টিস্ট’।

২০২০ সালের অ্যালবাম ‘ফিউচার নস্টালজিয়া’ তাকে এনে দেয় আরও খ্যাতি, সঙ্গে কাড়ি কাড়ি টাকা। ‘ডোন্ট স্টার্ট নাও’ ও ‘লেভিটেটিং’ গানগুলো এই অ্যালবামেরই। সেরা পপ ভোকাল হিসেবে এবার গ্র্যামি এবং সেরা ব্রিটিশ অ্যালবামের পুরস্কার বিআরআইটি অ্যাওয়ার্ড পেয়ে যান লিপা।

ডুয়া লিপার হাতে এখন তৃতীয় অ্যালবামের কাজ। ‘র‌্যাডিক্যাল অপটিমিজম’ নামের ওই অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে সংগীতসফর শুরু করেছেন তিনি। উড়ে উড়ে গেয়ে শোনাচ্ছেন নতুন অ্যালবামের গানগুলো, এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে কনসার্ট শেষ হলে বেরুবে অ্যালবাম।

এরই মধ্যে বিপুল টাকার মালিক হয়ে গেছেন এই তরুণী। দ্য সানডে টাইমস প্রকাশিত ‘ফোরটি আন্ডার ফোরটি রিছ লিস্ট’-এ তিনি আছেন ৩৪ নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা।

আরএমডি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31