IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কুনাফা চকলেট ঘরে বানাবেন যেভাবে

কুনাফা চকলেট ঘরে বানাবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল দুবাইয়ের কুনাফা চকলেট। এই চকলেট প্রথম তৈরি করে সংযুক্ত আরব আমিরাতের চকলেট কোম্পানি এফআইএক্স ডেজার্ট চকলেটায়ার। উপাদান হিসেবে ব্যবহার করা হয় পেস্তা বাদাম, কুনাফা সেমাই ও হোয়াইট চকলেট।

এই চকলেট খেতে সুস্বাদু হলেও দাম অনেক বেশি। তবে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কুনাফা চকলেট। মাত্র কয়েকটি উপাদান ব্যবহার করে এখন ঘরে খুব সহজে বানিয়ে ফেলা যায় এই চকলেট।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কুনাফা চকলেট বানাবেন-

উপকরণ
১. ডার্ক চকলেট আধা কাপ
২. সেমাই আধা কাপ
৩. পেস্তা বাদাম আধা কাপ
৪. হোয়াইট চকলেট ৪ টেবিল চামচ
৫. চিনি ২ টেবিল চামচ
৬. বাটার ২ টেবিল চামচ
৭. সবুজ ফুড কালার ২ ফোঁটা

প্রস্তুত প্রণালি
পেস্তা বাদাম সেদ্ধ করে নিন। এবার বাদামের সঙ্গে গলানো হোয়াইট চকলেট, চিনি, তিন টেবিল চামচ গরম পানি, সবুজ ফুডকালার মিশিয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন। হোয়াইট চকলেট আর চিনির পরিবর্তে আপনি কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন।

অন্যদিকে ডার্ক চকলেট গলিয়ে মোল্ডে ঢেলে নিন। সেট হওয়ার জন্য ফ্রিজে বিশ মিনিট রেখে দিন। এবার প্যানে মাখন দিয়ে সেমাই ৫ মিনিট ভেজে নিন। ভাজা হয়ে গেলে, বাদামের পেস্ট ঢেলে আবার ভেজে নিন। আঠালো হয়ে এলে নামিয়ে নিন।

এবার মোল্ডে বসানো চকলেটের ওপর সেমাইয়ের মিশ্রণ ছড়িয়ে দিয়ে তার ওপর আবার চকলেট ঢেলে দিন। এবার ফ্রিজে সেট হওয়ার জন্য ৩ ঘণ্টা রেখে দিন। সেট হয়ে গেলে মোল্ড থেকে চকলেটগুলো বের করে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ