IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় বেড়েছে মশার উপদ্রব নেই কোন প্রতিকার

পুঠিয়ায় বেড়েছে মশার উপদ্রব নেই কোন প্রতিকার

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ কামাল, পুঠিয়া : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডেঙ্গুর মারাক্ত মরণ কামড় এর পরেও মশা নিধন ও সচেতন মূলক কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং প্রশাসনিক কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বদ্ধ জলাশয় ও নর্দমায় আবর্জনার স্তুপ অপরিস্কারের কারণে মশার প্রভাব বেড়েছে কয়েক গুন।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২ জন ছিলো। চলতি মাসের এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

স্থানীয়দের অভিযোগ প্রতিবছর বাজেটে মশা নিধনে মোটা অংকের বরাদ্দ হলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ নানা অযুহাতে তাদের দায় সারছেন। তবে বিগত বছরের চেয়ে এবার মাত্রাতিরিক্ত মশার উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ লোকজন ডেঙ্গু আতংকে ভুগছেন।

জানাগেছে, উপজেলা পরিষদ ও পৌরসভায় মশা নিধনের একাধিক ফগার মেশিন রয়েছে। বছরে দু’একদিন উপজেলা পরিষদ চত্তরে ঔষুধ ছিটানো হলেও ইউনিয়ন ও পৌর ওয়ার্ড গুলোতে কখনোই মশা নিধন কার্যক্রম হয়নি সঠিক সময়ে।

পৌরসভার নাগরিক জাকির হোসেন বলেন, আমাদের পুঠিয়া পৌরসভা কিছু কিছু বিষয়ে একেবারে উদাসীনতার পরিচয় দেয় তার মধ্যে মশা নিধনের বিষয়টি একেবারেই সামনে আসে। প্রতি বছরে মশা নিধনের জন্য হয়তোবা ভালো বরাদ্দ আসে কিন্তু পৌরসভা সদরে ঔষধ ছিটিয়ে বা ধোয়া তৈরি করে দায় মুক্ত হন। কিন্তু ওয়ার্ড পর্যায়ের নাগরিকগন এর সেবা থেকে বঞ্চিত থাকেন বছরের পর বছর। আর যদিও কোন পৌরসভার এলাকায় মশা নিধনের কাজ শুরু করে তাহলে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন মোড়ের উপরে দুই এক মিনিট ধোঁয়া ছড়িয়ে চলে যায়।

পৌরসভা ও ইউনিয়নের একাধিক নাগরিকগণ বলেন, স্বাস্থ্য বিভাগ বা পৌরসভা অথবা উপজেলা কর্মকর্তা কেউ এখন পর্যন্ত ডেঙ্গু বিষয়ে সচেতন মূলক একটি লিফলেট বা সচেতন মূলক কোন পদক্ষেপ গ্রহণ করেনি এটি একটি দুঃখজনক ব্যাপার।

পুঠিয়া উপজেলার ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে আমরা টিভির খবর থেকে শুরু করে পত্রপত্রিকায় বিভিন্ন সময় প্রচার হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ ইউনিয়ন গুলোতে এখন পর্যন্ত মশা নিধনের প্রকার সুব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে পুঠিয়া সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাস বলেন, পৌরসভার জন্য মশা নিধনের ঔষুধ ক্রয়ের একটি বাজেট করা হয়েছে আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই পৌরসভা এলাকায় মশা নিধনের কাজ শুরু হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি কয়েকদিন আগে উপজেলা দায়িত্ব গ্রহণ করেছি মশা নিধনের বিষয়টি কি অবস্থায় আছে আমার জানা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31