IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুর্গাপুর উপজেলার শাহীন (২২) ও দেলোয়ার (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের মৃত সাইদের ছেলে। দেলোয়ার একই গ্রামের আফসার আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তারা। মোটরসাইকেল চালক শাহীনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে তার মাথা থেঁতলে যায়।

অন্যদিকে দেলোয়ারের বুক ও মুখমণ্ডল চাকার নিচে পিষ্ট হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান। একই সঙ্গে দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31