ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মাসব্যাপী মশা নিধন কর্মসূচি শুরু করেছেন পুঠিয়া পৌরসভা।
পৌর এলাকার নাগরিকগণ জানান বলেন, সঠিক ভাবে যদি এই কর্মসূচি সম্পূর্ণ করা হয় তাহলে পৌরসভা এলাকায় মশার উপদ্রব কমে যাবে। আর যদি লোক দেখানো আর ফটো তোলাই হয় তাহলে এর থেকে সাধারণ জনগণ কোন প্রকার উপকৃত হবে না। তাই দেখার বিষয় এক মাসে মোট কত দিন তারা মশা নিধন কর্মসূচি পালন করে। কারণ বিগত সময়েও দুই-একদিন মশা নিধনের কাজ করে পৌরসভার টাকা খরচ হয়েছে কিন্তু মশা নিধন হয়নি।
১১ সেপ্টেম্বর বিকেল ৫ সময় পৌর সদর এলাকায় মশা নিধনের কর্মসূচি শুরু করেন।সে সময় উপস্থিত ছিলেন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাসেম ফজলুল হক, উদ্যোক্তা সোহেল রানা এছাড়াও আরো পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )শিবু দাস বলেন, আমরা পৌরসভা এলাকায় মশার উপদ্রব কমানোর জন্য কাজ শুরু করেছি। শুধু আমরা কাজ করলেও হবে না।
মশা নিধনের ক্ষেত্রে সকল নাগরিকদের সচেতন হতে হবে। পাশাপাশি যে সকল স্থান থেকে মশার বংশবিস্তার হয় সেসকল স্থানগুলো চিহ্নিত করে আমাদের অবগত করবেন এছাড়াও মশা নিধনের জন্য সবাইকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।


