IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া-তাহেরপুর সড়কে ডিশ ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই!

পুঠিয়া-তাহেরপুর সড়কে ডিশ ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই!

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় এক ডিশ ব্যবসায়ীর পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। আতঙ্কে পুঠিয়া সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুঠিয়া-তাহেরপুর সড়কের সরগাছি মোড়ে রাত ১১ টার সময় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া ডিস ব্যবসায়ী ওই ব্যক্তির নাম আরিফুল ইসলাম। সে উপজেলার সরগাছি গ্রামের মৃত, আনসার আলীর ছেলে। ঘটনার পর উপজেলার সাধনপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনস্থলের দোকানদার, ও বাসিন্দা আবুল হোসেন নামের এক ব্যক্তি বলেন, আরিফুল চাচা আমাকে বাঁচাও বাঁচাও এই কথা বলে চিল্লাচিল্লি করছিল আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বের হয়ে এসে দেখি একটা সিএনজি পুঠিয়ার দিকে চলে গেল। এবং আরিফুলের মোটরসাইকেল নিয়ে চলে গেল। আমরা এখন এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে আছি।

ছিনতাইয়ের বিষয়ে আব্দুস সামাদ শাহ্ নামের এক ব্যক্তি বলেন, আরিফুলের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এটা আমি শুনেছি।

সেখানকার আরেক দোকানদার শহিদুল ইসলাম বলেন, ঐদিন আবহাওয়া খারাপ ছিল। সেই কারণে আমরা দোকান বন্ধ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। পরে শুনতে পাই সেখানে ছিনতাই হয়েছে। সকালে আরিফুলের কাছে গিয়েছিলাম। তার কাছ থেকে শুনলাম তার মোটরসাইকেল নিয়ে গেছে। তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। আসলেই এই জায়গাটা অনিরাপদ।

এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, আমি আমার কাজ শেষ করে রাত এগারোটার সময় বাসায় আসার সময় আমার বাড়ির পাশেই মোড়ে, আগে থেকে ওঁত পেতে থাকা একদল ছিনতাইকারী সিএনজিতে করে আমাকে ও আমার মোটরসাইকেল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি সেখান হতে পাশের একটি বাড়িতে গিয়ে ঢুকে প্রাণ বাঁচাই। সে সময় সেখানে মোট ৬ জন ব্যক্তি ছিল। কয়েকজন মাস্ক পরে ছিল। আর কয়েকজনের মুখ খোলা ছিল। আমি তাদের কাউকেই চিনতে পারিনি। আমার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে তারা পুঠিয়ার ওই দিকে চলে গেছে। আমার পালসার মোটরসাইকেলের নাম্বার হচ্ছে, রাজশাহী-ল ১১-৫১৭৮। বর্তমানে ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার ও অনিরাপত্তায় ভুগছি।

এ বিষয়ে সাধনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই শামীম হোসেন বলেন, আমি ওই বিষয় নিয়ে কাজ করছি। যত দ্রুত পারা যায় ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ছিনতাইয়ের বিষয় জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টি শুনেছি, এখনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31