IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিঙ্গাপুরে জুবিনের মুত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা

সিঙ্গাপুরে জুবিনের মুত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের তথ্য জানা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার তিনি। আবার কেউ দাবি করেছেন, সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। এমন নানান ‘ত্বত্ত্বে’র মাঝেই শোকের মাঝেই গায়কের মৃত্যুর ‘আসল কারণ’ জানালেন স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ।

সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে আসামের প্রধিনিধিত্ব করতে গিয়ে জুবিনের এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না অনুরাগীরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শিল্পীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই মন খারাপ আসামের মানুষের।

প্রত্যক্ষদর্শীদের কথায়, একেবারে ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সাইকিয়া। বাঁধ মানছে না তার চোখের জল। ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। তবে স্বামীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা শুরু হওয়ায় মুখ খুললেন শিল্পীর স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ।

‘টাইমস অফ ইন্ডিয়া’র সঙ্গে আলাপকালে স্কুবা ডাইভিং ‘ত্বত্ত্ব’ উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, ‘জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়ছিল। তার সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল। একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে ফিরেও আসে। সবাই লাইফ জ্যাকেট পরেছিল। কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিল। সেই সময়েই সিজার অ্যাটাক (মৃগী) হয় তার। এর আগেও একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিল জুবিন। তবে প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু এবার আর ফাঁকি দিতে পারল না! জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরা ওকে উদ্ধার করে আনে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুঘণ্টা ভর্তিও ছিল ও।’

জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জুবিন গার্গ। ২০০২ সালে জুবিনের সঙ্গে বিয়ে হয় গরিমা সাইকিয়ার। গরিমা নিজেও আসামীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিখ্যাত পোশাকশিল্পী, লেখিকা তথা প্রযোজক। একাধিক আসামীয়া সিনেমার প্রযোজনা করেছেন তিনি। তবে স্বামীর জনপ্রিয়তার প্রভাব নিজের উপর পড়তে দেননি। মন-প্রাণ ঢেলে নিজের ক্যারিয়ার সাজিয়েছেন।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানেই দেখা গেল, স্বজন-বন্ধুবান্ধবরা গরিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, তবে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। মালিকের মৃত্যুর প্রভাব পড়েছে জুবিনের প্রিয় পোষ্য কুকুরের মধ্যেও। খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে কুকুরটি। মনমরা হয়ে দরজার বাইরে মুখ গুজে বসে থাকতে দেখা গেছে তাকে একটি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31