IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় অবৈধ সুতি ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট

পোরশায় অবৈধ সুতি ও রিং জাল পুড়িয়ে বিনষ্ট

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : টাস্কফোর্স অভিযান চালিয়ে নওগাঁর পোরশায় পুনর্ভবা নদি থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ সুতি ও রিং জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুনর্ভবা নদির বিভিন্ন স্থনে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী রিং জাল গুলি আটক করা হয়।

এসময় সহকারি কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, মৎস কর্মকর্তা শামীম রেজা সহ বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা জানান, মৎস্য চাষীদের অবৈধ সুতি ও রিং জাল ব্যবহার না করার জন্য দুই দিন ধরে উপজেলার বিভিন্ন স্থনে মাইকিং করা হয়েছে। নদিতে জাল থাকলে তা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছিলো। এরপরেও আমরা অভিযানে গিয়ে পুনর্ভবা নদীর বিভিন্ন পয়েন্টে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ জাল দেখতে পেয়েছি এবং জাল গুলি আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, সুতি ও রিং জাল ব্যবহারে জীববৈচিত্র বিনষ্ট সহ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্থ্য হয় এবং আশেপাশের ফসলি জমি বিনষ্ট হয়। এ ধরণের জাল ব্যবহার মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এজন্য কতৃপক্ষ মৎস্যচাষীদের একাধিকবার সতর্ক করেছে এবং সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। এরপরে তিনি বৃহস্পতিবার বিকালে নদীতে সরকারি কমিশনার ভূমি, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তার টিম, পুলিশ, বিজিবি সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় অপরাধীরা নদীর বিশালতার কারণে বিভিন্নদিকে পালিয়ে যাওয়ার কারনে ধরতে না পারলেও পুনর্ভবা নদী থেকে তারা ১৭টি অবৈধ রিং জাল আটক করেছেন এবং জালে আটকা পড়া শামুক, ঝিনুক, কাঁকড়া, ছোট বড় মাছ, সাপ, ব্যাঙ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।

অভিযান শেষে নদীর তীরে মোবাইল কোর্ট বসিয়ে সকলের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আর্থিক মূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এ ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31