IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ফিলিস্তিনের পক্ষে সরব হলেন অস্কারজয়ী জেনিফার লরেন্স

ফিলিস্তিনের পক্ষে সরব হলেন অস্কারজয়ী জেনিফার লরেন্স

ধূমকেতু নিউজ ডেস্ক : এ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও (৭৩তম আসর) গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। সেখানে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’।

একই সঙ্গে তিনি উৎসবের সর্বোচ্চ সম্মাননা ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড অর্জন করেন। সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে পুরস্কারটি জয়ের রেকর্ড গড়েছেন তিনি।

এরপর সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে মতামত জানান তিনি। জেনিফার লরেন্স স্পষ্ট ভাষায় বলেন, ‌‘আমি ভীত। এটা মর্মান্তিক। গাজায় এই মুহূর্তে যা চলছে তা গণহত্যা। এটা মেনে নেওয়া যায় না। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আমি আতঙ্কিত।’

শুধু গাজা নয়, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘ইদানীং যুক্তরাষ্ট্রে যে ধরনের অসম্মান ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেটা শিশুদের জন্য বিপজ্জনক। এতে আমি মানসিকভাবে কষ্ট পাই।’

লরেন্স আরও বলেন, ‘যাদের বয়স এখন ১৮-এর কাছাকাছি, যারা ভোট দিতে যাচ্ছে। তাদের অনেকেই ধরে নিয়েছে রাজনীতিতে কোনো সততা নেই। রাজনীতিবিদেরা মিথ্যা বলেন, সহমর্মিতা নেই। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের এক প্রান্তে যা ঘটছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। আপনার দেশেও সেটা ঘটতে দেরি হবে না।’

তবে শিল্পীদের ওপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। লরেন্স বলেন, ‘আমাদের দেশে বাকস্বাধীনতা আর ব্যক্তিস্বাধীনতা আক্রমণের মুখে। যদি এমন কোনো কথা থাকত, যেটা বললেই এই পরিস্থিতির অবসান ঘটত আমি সেটা বলতাম। কিন্তু আজকাল তো কথা বলতেও ভয় হয়, কারণ রাজনৈতিক নেতারা আমার বক্তব্য বিকৃত করে ব্যবহার করতে পারেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31