IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> টপ নিউজ >> বিনোদন >> শ্রীলেখার প্রশংসা পেয়ে অনুপ্রাণিত নওশাবা

শ্রীলেখার প্রশংসা পেয়ে অনুপ্রাণিত নওশাবা

ধূমকেতু নিউজ ডেস্ক : মঞ্চ থেকে পর্দা, কোথায় নেই কাজী নওশাবা আহমেদ? মানুষের জন্য করেন অভিনয়, বাদ বাকি প্রাণীদের জন্যও করে যাচ্ছেন কাজ। প্রাণ-প্রকৃতির সেবায় কাজ করার জন্য প্রশংসা ও ভালোবাসা দুইই পেয়েছেন এই অভিনেত্রী। এবার ভারতের সিনেমায় অভিনয়ের জন্য পেলেন ভয়েজ মেসেজ। কী শুনতে হলো তাকে?

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টালিগঞ্জে মুক্তি পেয়েছে নতুন বেশ কয়েকটি সিনেমা। সেসবের অন্যতম ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন নওশাবা। অনীক দত্ত পরিচালিত ছবিটি এরই মধ্যে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষের পাশাপাশি ছবিটি দেখছেন সেখানকার বিনোদন অঙ্গনের মানুষেরাও। তাদের কেউ কেউ নওশাবার প্রশংসায় পঞ্চমুখ। কারণ জয়া, ফারিণের পর নতুন আরেক অভিনেত্রীর অভিষেক হলো সেখানে।

ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারণায় যেতে পারেননি নওশাবা। এমনকি সরাসরি দর্শকদের প্রতিক্রিয়াও জানা হচ্ছে না তার। তিনি বলেন, ‘যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

নওশাবা জানালেন সিনেমার গল্পে তিনি একজন বাংলাদেশি। নিজ শেকড়ের সন্ধানে কলকাতায় গিয়ে জড়িয়ে পড়েন এক রহস্যময় ঘটনায়।

ছবিতে তার অভিনয়ের বিষয়ে কী বলছে সেখানকার দর্শক? নওশাবা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নানান রকম প্রতিক্রিয়া পাচ্ছেন, যার বেশিরভাগই ইতিবাচক। তার মধ্যে একটি ভয়েজ মেসেজ বিশেষভাবে অনুপ্রাণিত করেছে নওশাবাকে। সিনেমা দেখে ভয়েস মেসেজে নওশাবাকে অভিনন্দন জানিয়েছেন সেখানকার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কী বলেছেন সেই মেসেজে? নওশাবা জানান, শ্রীলেখার ভাষ্য, ‘অনেক দিন পর ন্যাকামো-বর্জিত অভিনয় দেখলাম।’

শ্রীলেখার প্রশংসা পেয়ে যার-পর-নাই অনুপ্রাণিত কাজী নওশাবা। তিনি বলেন, ‘তার মতো গুণী একজন মানুষের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া যে কোনো পুরস্কারের চেয়ে কম নয়। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। আমি শুধু আমার কাজটা মন দিয়ে করে যেতে চাই।’

‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় যুক্ত হলেন কীভাবে? নওশাবা বলেন, ‘একদিন হঠাৎ পরিচালক অনীক দত্ত টেক্সট করেন। এরপর অডিশন দিয়ে নির্বাচিত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হয়। ছবির গল্প ও চরিত্র দুটোই খুব চ্যালেঞ্জিং ছিল।’

‘আমি সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। সেটা করেছি। দর্শক বলতে পারবেন আমি কতটা পেরেছি। আমি বিশ্বাস করি, ভালো কাজই একদিন আমাকে সাফল্য এনে দেবে।’ বলছিলেন নওশাবা।

বর্তমানে থিয়েটারে সক্রিয় নওশাবা। গত জুলাই মাসে জুলাই-যোদ্ধাদের অংশগ্রহণে মঞ্চস্থ হয় তার দলের নাটক ‘আগুনি’। সামনে আরও কিছু নাটকের কাজ করার পরিকল্পনা রয়েছে তার। সম্প্রতি নির্মাণ বিষয়ক একটি কোর্স করেছেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031