IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাইবান্ধায় প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর!

গাইবান্ধায় প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর!

ধূমকেতু প্রতিবেদক,গাইবান্ধা : ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাট নামক স্থানে। জানা যায়, এক প্রবাসীর ক্রয় সূত্রে জমির উপর নির্মাণ করা ঘরবাড়ী জোরপূর্বক দখল করার চেষ্টা করছে একটি মহল। দখলদার মহলটি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এবং আইন আদালতের তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার ও প্রতিবাদ করার সাহস না পাওয়ায় যখন তখন ঘটে যেতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেলে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট গ্রামের এক প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে একটি চক্র। ভুক্তভোগী পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। চরম আতঙ্কে ভুগছেন প্রবাসীও তার পরিবারের সদস্যরা।

উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা মৌজার জে.এল নং ৫০, বি এস খতিয়ান নং ৯২ দাগ নং ১৩০,জমির পরিমাণ ১১ শতাংশ। ভূমিটির বর্তমান ক্রয় সূত্রে মালিক তুলশীঘাট গ্রামের মৃত তছলিম উদ্দিন সরকারের ছেলে মাজেদ সরকার (প্রবাসী)। তিনি বিগত ২০২৩ ইং সালের এপ্রিল মাসে উক্ত জমির পৈত্রিক সূত্রে পাওয়া প্রকৃত মালিক মৃত সরাফুজ্জামানের (মরহুম সাবেক সেনা সদস্য) মেয়ে সুমি, সীমা খাতুনের কাছ থেকে ক্রয় করেন। এরপর থেকে উক্ত জায়গাটি ভোগ দখল করে আসছেন তিনি। জমিটি ক্রয় করার পর থেকেই স্থানীয় সাইদুর রহমান গং অহেতুক ঈর্ষান্বিত হয়ে জমিটি দখলের পায়তারা করে আসছেন। এরই ধারাবাহিকতায় প্রবাসী মাজেদ সরকারের স্ত্রীসহ পূর্বের মালিকগণের (মরহুম সাবেক সেনা সদস্যর স্ত্রী, কন্যা) সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ এবং জীবন নাশের হুমকি প্রদান করে আসছেন সাইদুর রহমান গং। যে কারণে মানসিক টেনশন এবং চিন্তা ভাবনার এক পর্যায়ে অসুস্থ হয়ে প্রবাসী মাজেদ সরকারের স্ত্রী বিগত দুমাস আগে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবরে প্রবাসী মাজেদ সরকার বিশেষ ছুটিতে দেশে আসে এবং ক্রয়কৃত জায়গাটিতে সীমানা নির্ধারণ করে বসতবাড়ী স্থাপনা নির্মাণ করেন। স্থাপনা নির্মাণের পর থেকেই সাইদুর রহমান গংদের দখলদারিত্বের তৎপরতা বেড়ে যায়। সকলের অগোচরে সাইদুর গং রাতের আঁধারে জমিগুলো দখলের অপচেষ্টা এবং প্রবাসী মাজেদ সরকারকে প্রতিনিয়ত জীবন নাশের হুমকি প্রদান করে আসছেন। এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সহযোগিতায় বারংবার শালিশি বৈঠক এবং সমঝোতা করার চেষ্টা করার পরেও কোন প্রতিকার মেলেনি প্রবাসী মাজেদ সরকারের।

উক্ত বিষয়ে স্থানীয় হাসান নামের একব্যাক্তি সাংবাদিকদের জানায়, ক্রয় সূত্রে এই জায়গাটির বর্তমান মালিক প্রবাসী মাজেদ সরকার। জায়গার মূল মালিক আমার চাচা সরাফুজ্জামানের মেয়ে সুমি, সীমা খাতুনের কাছ থেকে প্রায় তিন বছর আগে প্রবাসী মাজেদ সরকার ক্রয় করেন এবং ক্রয়কৃত জায়গাটির সীমানা নির্ধারণ করে স্থাপনা নির্মাণ করেন। যা দেখে ঈর্ষান্বিত হয় সাইদুর রহমান গং। সাইদুর রহমান একজন প্রভাবশালী এবং ভূমিদস্যু বটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় (মহিলা) বাসিন্দা জানান, জমি ক্রয়ের বিষয়টা আমরা অবগত আছি। প্রায় তিন বছর আগে প্রবাসী মাজেদ সরকার সুমি গংদের কাছ থেকে ক্রয় করার পর ভোগদখল করে আসছে। এতেই ঈর্ষান্বিত হয়ে সাইদুর রহমান গং প্রায় সময় প্রবাসীর সাথে ঝগড়া বিবাদ করে আসছে।নিজের স্বার্থসিদ্ধির জন্য এরা অন্যের ক্ষতি করতে বা অন্যায়ভাবে কারো জমি দখল করতে দ্বিধা করে না। দলিল না থাকা সত্ত্বেও অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করার পাঁয়তারা করায় আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।

জমির মুল মালিক সুমি গং সাংবাদিকদের জানায়, সাইদুর রহমান আমাদের আপন চাচা হলেও একজন স্বার্থপর, লোভী, হিংসা পরায়ণ এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘদিন যাবত আমাদের পরিবারের উপর নানাভাবে নির্যাতন করে আসছে। বর্তমানে আমাদের বিক্রয় করা জমি অবৈধভাবে দখল করার জন্য প্রবাসী মাজেদ সরকারের সাথে অন্যায়ভাবে নানা ধরনের হয়রানি এবং হুমকি ধামকি প্রদান করে আসছে। তার এহেন কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে আমরা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

বর্তমান ক্রয়কৃত জমির মূল মালিক দুবাই প্রবাসী মাজেদ সরকার সাংবাদিকদের জানান, প্রায় তিন বছর যাবত ক্রয়কৃত জমি ভোগ দখল করে আসার পর প্রায় মাস দুয়েক আগে একটি স্থাপনা স্বরূপ টিনসেড ঘর নির্মাণ করি। এরই এক পর্যায়ে সাইদুর রহমান গং জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা ও আমাকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে এমনকি স্থানীয় এবং বহিরাগত গুন্ডা পান্ডা দ্বারা জোরপূর্বক আমার নির্মাণাধীন ঘরবাড়ী দখল করার চেষ্টা চালাচ্ছেন। মালিকানার কোনো প্রমাণ উপস্থাপন করতে না পেরেও নিজেকে মালিক দাবী করছেন।

ভুক্তভোগী বলেন, আমি একজন প্রবাসী হিসেবে দেশে রেমিটেন্স পাঠাই, দেশে আমার পরিবার ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। আমি এ ব্যাপারে দেশের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, গৃহায়ন উপদেষ্টা এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে গাইবান্ধা সদর থানায় পুনরায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান প্রবাসী মাজেদ সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31