IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনেত্রী পূজার কপালে সিঁদুর, তবে কি বিয়ে করেছেন

অভিনেত্রী পূজার কপালে সিঁদুর, তবে কি বিয়ে করেছেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। রূপ ও অভিনয়ে দর্শকদের মন জয়ে বরাবরই সফল এই অভিনেত্রীকে ঘিরে হঠাৎ করেই তীব্র আলোচনায় মেতে উঠেছে নেটদুনিয়া। কারণ একটাই, হিন্দু সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা সিঁদুর পরার রীতি নেই। তিনি অবিবাহিত হয়েও সিঁদুর কেন পরেছেন? সঙ্গত কারণেই এমন প্রশ্ন জেগেছে সবার মনে, তবে কি চুপিচুপি বিয়ে করেছেন পূজা?

শারদীয় দুর্গাপূজার তিন দিন তিন রকম সাজে অভিনেত্রীকে মণ্ডপে দেখে উদ্বেলিত সাধারণ মানুষ। এবারের আয়োজন নিয়েও বেশ স্বস্থির কথা জানিয়েছেন এ অভিনেত্রী।

বিজয়া দশমীর দিন দেবী দূর্গার কাছে নিজের মায়ের আত্মার শান্তি কামান করেছেন পূজা। মণ্ডপে সিঁদুর খেলতে এসে সাংবাদিকদের মুখমুখি হন অভিনেত্রী। এ সময় তিনি বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দূর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে মা তুমি কেমন আছো?”

এ বছর ঢাকাতেই পূজা উদযাপন করেছেন। ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন মণ্ডপ। পূজার কথায়, ‘হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা প্রতিবছরই ভালো লাগে। পূজার দিনগুলোতে বনানীর মণ্ডপসহ আরও অনেক মণ্ডপে যায়। ছোটবেলায় বাড়িতেই পূজা হতো। এখন ব্যস্ততার কারণে বাড়িতে যাওয়া হয় না। তবে ঢাকাতে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে উদযাপন করা হয় এবং দুর্গাপূজা সব সময় ভালো লাগে।’

অনুরাগীদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল কবে বিয়ে করছেন পূজা। বিয়ের প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, “এখানে একজন সিদুঁর আমার গালে লাগিয়ে দিচ্ছিল তখন তারা বলল যে ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।”

এর একদিন পর আজকে বিকেলে পূজা নিজের ফেসবুকে কপালে সিঁদুর পরা কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে প্রকৃতি কথা বলে, সেখানে হৃদয় থেমে শোনে।’ জানা গেছে, এই ছবিগুলো একটি ফ্যাশন হাউজের ফটোশুটের অংশ। তার কিছু ছবি পূজার ফেসবুক পেজে দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031