IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘যখন ভালো গল্প পাই না, তখন নিজের মতো সময় কাটাই’

‘যখন ভালো গল্প পাই না, তখন নিজের মতো সময় কাটাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘স্বাধীন তারকা’ শব্দ জোড়া নাজিয়া হক অর্ষার নামের পাশেই শোভা পায়। কারণ এই অভিনেত্রী কখনও শীর্ষ তারকা হওয়ার দৌড়ে অংশ নেন না। সেই কাজও করতে অপারগ, যা করতে তাঁর মন সায় দেয় না। এমনও নয় যে, অভিনয় ক্যারিয়ার নিয়ে তাঁর আলাদা পরিকল্পনা আছে; তাই সব সময় বেছে বেছে কাজ করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কে এগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে পড়ছে– তার হিসাবনিকাশ করতে বসেন না এই অভিনেত্রী।

যেজন্য তাঁর ভাবনার জগৎ কেমন, তা স্পষ্ট করে জানার সুযোগ হয়নি অনেকের। অভিনয়ে তিনি যেভাবে পথ চলছেন, তা দেখে এটুকু অনুমান করতে কষ্ট হয় না যে, অর্ষা কোনো কিছু পাওয়ার আশায় নিজের স্বাধীনতাকে জলাঞ্জলি দিতে প্রস্তুত; বরং চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে রাজি আছেন, তবু মনের ওপর জোর খাটিয়ে যে কোনো কিছু করতে নারাজ। অর্ষার কথায়, তিনি নিজ জীবন নিজের মতো করে কাটাতে চান। আর যখন অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, তখন অভিনীত চরিত্র দিয়ে জীবন চেনার চেষ্টা করেন। কারণ প্রতিটি চরিত্রে আলাদা জীবনের স্বাদ নিতে চান। ডুব দিতে চান সেই চরিত্রের গহিনে।

যার যাপিত জীবন, ভাবনার জগৎ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নানা ঘটনার সাক্ষী হওয়া থেকে শুরু করে তাঁর শেষ পরিণতিটা জেনে নিতে চান। তাঁর কাছে অভিনয় মানে তাঁর কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্য কারও জীবনে ভ্রমণের স্বাদ নেওয়া। এ কারণেই অর্ষা নির্দ্বিধায় বলতে পারেন, অভিনেত্রী হিসেবে কোনো পরিকল্পনা করে এগোতে চান না তিনি। অভিনয়ের সূত্র ধরে যা কিছু পেয়েছেন তা নিয়েই খুশি থাকার চেষ্টা করেন। খ্যাতির মোহ পেয়ে বসেনি বলেই কোনো কিছু নিয়ে হতাশ নন। নিজের সঙ্গে অন্যদের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষার ইচ্ছাও হয় না। তাই অভিনয় জগতে পথ চলছেন, সেটাই অব্যাহত রাখতে চান।

অর্ষা সেই তারকাদের একজন যিনি নিজের যোগ্যতা, পারদর্শিতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। সে কারণে হয়তো নিজের সম্পর্কে সত্যিটা অকপটে তুলে ধরতে পারেন তিনি। এই যেমন কোনো কোনো সময় একাধিক কাজে তাঁকে দেখা যাচ্ছে, তারপর হঠাৎ বিরতি। এমনটা কেন হয়? এর উত্তরে অর্ষা বলেন, যখন ভালো গল্প খুব একটা পাই না, তখন যেখানে কাজ হাতে নেওয়ার চেয়ে নিজের মতো করে সময় কাটাই। এটা ভাবিনি, যে এতে অভিনয়ে একটা বিরতি পড়ে যেতে পারে। যে কাজ দর্শকের মনে ছাপ ফেলার সম্ভাবনা নেই, তেমন কিছু করার করতে চাই না। এও সত্যি সংখ্যার বিচারে ভালো নাটকের অনেক কম। তাই বলেও তো পারিশ্রমিক আর কাজের সংখ্যা বাড়তে পর্দার নিয়মিত মুখ হওয়া চলে না। অন্তত আমার মন এ বিষয়ে সায় দেয় না। তাই যতটুকু সুযোগ পাই, ভালো এবং ব্যতিক্রমী গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করি।’

New

কিন্তু ভালো গল্প ও চরিত্র হাতে পেলেই তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন, এ বিষয়ে আপনি কতটা নিশ্চিত? এর উত্তরে অর্ষা বলেন, কোনো কিছুই শতভাগ নিখুঁত হয় না, কিন্তু যদি আমার মনে তাড়না থাকে নিজের সর্বোচ্চটা দিয়ে সেরা কিছু তুলে ধরার, তাহলে অন্তত সেই কাজ কাউকে নিরাশ করবে না। এই ভাবনা থেকেই আমি অভিনয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। অভিনীত সব চরিত্রের জীবনধারা ও ভাবনার জগৎ সম্পর্কে আগে থেকেই অনেক ধারণা রাখি এমন নয়। তাই নির্দেশকের পরামর্শ মেনে এবং গল্প ও চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াই। কিন্তু তার বদলে আমি যদি নিজের কাজ ঠিকমতো করতাম, অভিনয়ে মনোযোগ না দিয়ে কেবল নিজেকে প্রদর্শনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতাম, তাহলে এতটা পথ পাড়ি দেওয়া হতো কিনা বলা কঠিন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031