ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতকালীন সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(০৯অক্টোবর ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব প্রমুখ। প্রসঙ্গত: উপজেলায় ৮শত৫০ জন কৃষকের মাঝে শীতকালীন এ প্রনোদনা বিতরণ করা হবে।


