IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলে কলেজ ছাত্রীর আত্নহত্যা

বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলে কলেজ ছাত্রীর আত্নহত্যা

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান সুমি (১৭)’র মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০-১০-২০২৫) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী ।

পুলিশ ও স্থানীয়দের ধারনা শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টার আগের যে কোন সময়ে সে আত্নহত্যা করতে পারে । জানা যায়, শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি।
এসময় ছাত্রীর বড়ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান,মা-বাবার ইচ্ছামতে শুক্রবার তার বিয়ের কথা ছিল। তবে শোক সন্তপ্ত পরিবারের কাছে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31