IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় ৪৮ ঘন্টার মধ্যে শিশু হত্যার রহস্য উদঘাটন, আদালতে তিন আসামীর স্বীকারোক্তি

পোরশায় ৪৮ ঘন্টার মধ্যে শিশু হত্যার রহস্য উদঘাটন, আদালতে তিন আসামীর স্বীকারোক্তি

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় সকালে নিখোঁজের পাঁচ ঘন্টা নয় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ।

১২ অক্টোবর নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস রিলিজে জানাগেছে, ৯ অক্টোবর সকালে বাসায় খাওয়া দাওয়া করে আনুমানিক ৯টায় খেলাধুলার জন্য বাড়ি থেকে বাইরে গেলে কিছু সময় পর তার মা মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, সুমাইয়াকে কে কাহারা উপজেলার ছাওড় ইউনিয়নের হিরাডাংগা গ্রামের মোশারফ হোসেন মশার আমবাগানের ভিতরে হাত বেঁধে মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে। প্রেস রিলিজে আরো বলা হয়, ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে পোরশা থানা পুলিশ সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং একইদিন থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

এরপরই জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম এর তত্ত¡াবধানে এবং মহাদেবপুর সার্কেল এর তদারকিতে ও পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে ওই শিশু হত্যার রহস্য উদঘাটনের কাজ শুরু করেন। ফলে ঘটনার ৪৮ঘন্টার মধ্যে ১০ অক্টোবর রাতে ঘটনার সাথে জড়িত কুশার পাড়া গ্রামের আঃ বারির ছেলে মাহবুব আলম(৩০) ও বদিনাথের ছেলে সুজন(১৯) এবং পাঁচড়াই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুর আলম (৩০) গ্রেফতার করেন।

পরে আসামীদের আদালতে প্রেরণ করলে তারা ভিকটিমকে পেয়ারা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় ভিকটিম চিৎকার করলে কাপড়ের মোটা ফিতা গলায় পেঁচিয়ে হাত বেঁধে এবং মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। এঘটনায় আরো এক ব্যক্তি জড়িত আছে এবং সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে প্রেস রিলিজে বলা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31