IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে নবাগত ইউএনও’র সভা বর্জন সাংবাদিকদের

তানোরে নবাগত ইউএনও’র সভা বর্জন সাংবাদিকদের

বর্জন

বর্জন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, অর্থাৎ দুপুর ১২টার দিকে সভা শুরু হওয়ায় উপস্থিতিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সাংবাদিকদের জন্য আলাদা বসার কোনো ব্যবস্থা না থাকায় তারা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় তানোর উপজেলার সকল সাংবাদিক একযোগে সভা বর্জনের সিদ্ধান্ত নেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু বলেন, আমন্ত্রিত হয়ে এসে এমন অবহেলা ও অসম্মানের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত ছিল সাংবাদিকদের যথাযথ সম্মান প্রদর্শন করা।

তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর জানান, সবসময় উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করতে প্রস্তুত, তবে সাংবাদিকদের মর্যাদা ও সম্মান রক্ষা না করা হলে ভবিষ্যতে তারা এমন অনুষ্ঠানে অংশ নেবেন না।

তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন বলেন, আমাকে অনুষ্ঠান সম্পর্কে কোনো ফোন বা আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। স্থানীয় সাংবাদিকদের উপেক্ষা করে কোনো সভা সফল হতে পারে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানকে মুঠোফনে ফোন দিলে তার নাম্বার ব্যাস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31