IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘ক্যারিয়ারে কখনোই তাড়াহুড়ো করিনি’

‘ক্যারিয়ারে কখনোই তাড়াহুড়ো করিনি’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নাজিফা তুষি। অভিনেত্রী ও মডেল। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। ওয়েব মাধ্যমেও সরব এ অভিনেত্রী। আজ তাঁর জন্মদিন। জন্মদিন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

জন্মদিনের শুভেচ্ছা। দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনা..
ধন্যবাদ। জন্মদিন কখনও ঘটা করে পালন করার পক্ষপাতী নই। বাসায় বসে ঘরোয়াভাবেই কাটবে দিনটি। এদিন আমার কাছের মানুষের সঙ্গে সময় কাটাব। একটু লম্বা সময় পেলে কোথাও ঘুরতে যাব।

আপনি ঘটা করে জন্মদিন উদযাপন করতে চান না; কিন্তু সবাই যখন শুভেচ্ছা জানায় তখন কেমন লাগে..
অবশ্যই ভালো লাগে। কেউ সারপ্রাইজ দিলেও ভালো লাগে। কেউ যদি আমার জন্মদিন পালন করতে চায়, তাতে আপত্তি নেই। মাঝেমধ্যে করা যেতেই পারে। প্রতিবার জন্মদিন এলেই বড় অনুষ্ঠান করতে হবে, এটি মনে করি না। কম মানুষের সঙ্গে সময় কাটাতে পারলে আমার ভালো লাগে। নিজের মতো করে জন্মদিন উদযাপন করা আমার পছন্দ। বিশেষ দিনে প্রিয় মানুষের মুখ দেখতে ভালো লাগে।

শৈশবে জন্মদিনে কেমন মজা হতো
শৈশবে ঘটা করে জন্মদিন উদযাপন করতে ভালো লাগত। আমার জন্ম চট্টগ্রামে; কিন্তু সেখানে ছিলাম না। বেড়ে উঠেছি ঢাকায়। মাঝেমধ্যে চট্টগ্রামে নানুর বাড়িতে চলে যেতাম। পরিবারের সবাই মিলে জন্মদিন পালন করতাম। পরিবারের মানুষজন সারপ্রাইজ দিতেন। মা মজার মজার রান্না করতেন। স্কুলের বন্ধুদের বাসায় এনে খাওয়াতাম।

আপনার কাছে জীবন মানে কী
এটি অনেক বড় প্রশ্ন। জীবনের মানে বুঝতে বুঝতে জীবনটা পার হয়ে যায়। জীবন চলমান। সবসময় পরিবর্তনশীল। একেক বয়সে একেক রকম অনুভূতি হয়। প্রতিটি মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করার নামই জীবন। প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। জীবনটা সহজ। এই ক্ষুদ্র জীবনে সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। সুস্থ থাকলে জীবন উপভোগ করা যায়। আমরা বলি সৎসঙ্গ, সাধুসঙ্গ। এটি জীবনে খুব গুরুত্বপূর্ণ। কাছের মানুষ যদি সৎ থাকে তাহলে জীবন সুন্দর হয়। জীবনের প্রতি মুহূর্তের স্বাদ নিতে পারলে জীবনটা আনন্দময় হয়ে ওঠে।

ক্যারিয়ারে আপনার কাজ হাতেগোনা, এর কারণ কী
২০১৪ সালে লাক্স থেকে বের হলেও আমি পুরোপুরি কাজ শুরু করেছি ২০১৯-এ। সে হিসাবে আমি ছয় বছর ধরে কাজ করছি। অল্প কাজ করেছি বলে আমি যা চেয়েছি তা করতে পেরেছি। আমার যে গন্তব্য ছিল তার কাছাকাছি আসতে পেরেছি। এখন ভালো ভালো চিত্রনাট্য পাই। ধীরস্থির ও চিন্তাশীল হলে পথটা সুন্দর হয়। অভিনয় ক্যারিয়ারে আমি কখনোই তাড়াহুড়ো করিনি। এভাবেই এগিয়ে যেতে চাই। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আগে ভালো কাজের জন্য অপেক্ষা করতে হতো। এখন ভালো কাজ আসছে। করতেও পারছি। আমি গ্রেটফুল। আমার অনেক কাজ হয়তো মুক্তি পাইনি কিন্তু নিয়মিত কাজ করছি। ‘হাওয়া’ সিনেমা মুক্তির পর আমি বেশি বেশি অভিনয় করছি। একটা সময় আসে যখন অনেক কাজ করতে হয়। আবার বিরতিও দিতে হয়।

নতুন কোনো কাজ শুরুর আগে কোন বিষয়কে প্রাধান্য দেন
আমার কাছে চরিত্রটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর নির্মাতার কথা ভাবি। সহশিল্পীদের সম্পর্কে জানার চেষ্টা করি। অনেক মানুষ মিলে একটি আটফর্ম হয়। টিমওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ।

শুনেছি রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন
অনেক কাজই করছি, কিন্তু অফিসিয়ালি নিষেধ থাকায় এ বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। সিনেমাসংশ্লিষ্টরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। তারা বলবেন অথবা অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

হাতে থাকা কাজের কী অবস্থা?
‘রইদ’ সিনেমা অনেক আগেই শেষ করেছি। ‘সখী রঙ্গমালা’ সিনেমায় আমার অংশের কাজ এখনও শুরু হয়নি। কবে এর শুটিং শুরু হবে জানি না। আমি এখন অন্য কাজের প্রস্তুতি নিচ্ছি। অনেক কাজ লক আছে, সেগুলোতেও শুটিংয়ে যাব। আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি ওয়েবসিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31