IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মান্দায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় তফিজ উদ্দিন মÐল (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত তফির উদ্দিন মÐল উপজেলা কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা। দ্বিতীয় স্ত্রী জাহানারা বিবির (৫৫) বাসায় দরজার সামনে তার মরদেহ পাওয়া যায়। প্রথম স্ত্রীর সন্তানদের অভিযোগ, বাবা তফিজ মÐলের মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে রহস্য রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, অন্তত ৭ বছর আগে তফিজ উদ্দিন মÐল একই গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা জাহানারা বিবিকে দ্বিতীয় বিয়ে করেন। ৫ বছর আগে প্রথম স্ত্রী জায়েদা বিবি মারা গেলে দ্বিতীয় স্ত্রীর বাড়িতেই বসবাস করতেন তিনি। আজ বুধবার দুপুরে বসতবাড়ির দরজার সামনে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাবা তফিজ মÐল শ^াসকষ্ট ও প্র¯্রাবের সমস্যায় ভুগছিলেন। গত পরশু সোমবার তাকে রাজশাহীতে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। এরপর থেকে সৎমা জাহানারা বিবির বাড়িতেই ছিলেন। আজ বুধবার দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।

ছেলে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আজ সকাল থেকেই বাবার সঙ্গে সৎমায়ের ঝামেলা চলছিল। বাবার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। তার মৃত্যুর পেছনে সৎমায়ের কোনো হাত থাকতে পারে।

নিহতের দ্বিতীয় স্ত্রী জাহানারা বিবি বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকাল থেকেই দুজনের মধ্যে ঝগড়া চলছিল। বেলা ১২টার দিকে স্বামী তফিজ মÐল রাগান্বিত হয়ে বাড়ির সামনে থাকা বাঁশের বেড়া ভাঙতে থাকে। এক পর্যায়ে দরজায় লাথি মারতে গিয়ে তিনি পড়ে যান। এর কিছু পরেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তফিজ মÐলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news