IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> খেলা >> রাণীনগরে সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মানসম্মত খেলার মাঠ নেই

রাণীনগরে সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মানসম্মত খেলার মাঠ নেই

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরের স্বনামধন্য বিদ্যাপিঠ সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। প্রতিবছর এসএসসির ভালো ফলাফলের পাশাপাশি খেলার অঙ্গনেও সুনাম কুড়িয়ে আসছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট থেকে শুরু করে সকল ধরণের খেলায় পুরষ্কার অর্জনের মধ্যদিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা স্কুল পর্যায়ের খেলার আসরগুলোতে নিজেদের মেধার ছাপ রেখে আসছে। কিন্তু নিয়মিত খেলাধুলার চর্চা করার জন্য স্কুল প্রাঙ্গনে নেই একটি ভালো মাঠ যে মাঠে শিক্ষার্থীরা স্কুলে এসে অবসর সময়ে নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করতে পারে। বছরের পর বছর একটি ভালো মানসম্মত মাঠের অভাবে আরো ভালো খেলার আপসোস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। উপজেলার বিভিন্ন সরকারি কর্মকান্ডে স্কুলের স্কাউটস দলের ভালো সুনামও রয়েছে। এছাড়া প্রতিটি জাতীয় দিবসের প্রতিযোগিতায় বিভিন্ন প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীদের কার্যক্ষমতার সুনাম রয়েছে উপজেলা জুড়ে।বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুরাইয়া জান্নাত জানায় তারা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে আসছে।

উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে আসছে আর একের পর এক পুরস্কার তাদের স্কুলের ঝুলিতে জমা হলেও একটি ভালো মাঠের অভাবে তারা নিয়মিত খেলাধুলার চর্চা করা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই যদি একটি ভালো মানসম্মত মাঠের ব্যবস্থা করা হতো তাহলে এই স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরো এগিয়ে যেতে পারতো।নবম শ্রেণির শিক্ষার্থী মো: আপন জানায় নিয়মিত খেলাধুলার চর্চা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য । সুস্থ্য শরীর সুস্থ্য মনই একজন শিক্ষার্থীর প্রধান হাতিয়ার। কিন্তু একটি ভালো মাঠ না থাকার কারণে স্কুলে এসে পাঠ গ্রহণের ফাঁকে নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ্য রাখার কোন সুযোগ নেই। তবুও আমরা উচু-নিচু এবড়ো-থেবড়ো মাঠেই নিয়মিত বিভিন্ন খেলার চর্চা করে আসছি। যদি দ্রুতই স্কুল মাঠটিকে মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটি মাঠ বিনির্মাণ করে দেওয়া হতো তাহলে আগামীতে খেলার জগতে এই স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক ভাবে সুনাম অর্জনের সুযোগ পেতো

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ প্রাং জানান তার বিদ্যালয়ের মোট শিক্ষার্থী তিনশত জন। এর মধ্যে ছাত্রী ১৭০জন আর ১৩০জন ছাত্র। বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা প্রতিটি খেলাধুলায় অনেক ভালো। খেলাধুলায় ভালো প্রতিষ্ঠানের মধ্যে তার স্কুলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু স্কুলের ভিতরের একমাত্র মাঠটি পাহাড়ের মতো উচুনিচু। যার কারণে নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা করানো সম্ভব হয়ে ওঠে না। অপরদিকে নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে যার অবস্থা খুবই নাজুক। তাই যদি সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে স্কুলের মাঠটি আধুনিকায়ন করে দেওয়া হতো তাহলে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ছেলে-মেয়েরা অবসর সময়ে খেলাধুলার নিয়মিত চর্চা করতে পারতো। অপরদিকে বিদ্যালয়ের নাজুক শহীদ মিনারকে নতুন করে আধুনিকতার ছোঁয়ায় বিনির্মাণ করে দিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এই শিক্ষক।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ইতিমধ্যেই স্কুলটির নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে। এছাড়া স্কুলের মাঠটিকে আধুনিকায়ন করার ক্ষেত্রেও দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31