IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩
Home >> টপ নিউজ >> বিনোদন >> নায়িকা পূর্ণিমার ডিভোর্সের গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া

নায়িকা পূর্ণিমার ডিভোর্সের গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমানের দাম্পত্য জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল গুঞ্জন। নেটিজেনদের অনেকে দাবি করছেন, তাদের সম্পর্কের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদও হয়ে গেছে বলে কানাঘুষা চলছে।

২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। বিয়ের পরও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন এই তারকা দম্পতি। তবে বেশ কিছুদিন ধরে তাদের যুগল ছবি অনুপস্থিত থাকায় ভক্তদের মধ্যে নানা জল্পনা ছড়ায়।

এর মধ্যেই পূর্ণিমার ফেসবুকের একটি পোস্টে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয়। সেখানে তিনি লেখেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

পোস্টটি প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা ধরে নেন, এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের ইঙ্গিত। নানা বিশ্লেষণ-সমালোচনায় সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে।

তবে কিছুদিন আগে সন্ধ্যায় পূর্ণিমা আবারও আলোচনার কেন্দ্রে আসেন। তিনি স্বামী আশফাকুর রহমানের হাত ধরে একটি রেস্তোরাঁয় তোলা ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। অনেকেই মনে করছেন, এই ছবির মাধ্যমেই অভিনেত্রী গুঞ্জনের জবাব দিয়েছেন।

তবে বিচ্ছেদ বা দাম্পত্য নিয়ে পূর্ণিমা কিংবা আশফাকুর রহমান কেউই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

নব্বই দশকের শেষ দিকে ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায়, যা মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত তার আরও দুটি ছবি—‘গাঙচিল’ ও ‘জ্যাম’—মুক্তির অপেক্ষায় রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031