IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩
Home >> টপ নিউজ >> বিনোদন >> চিত্রনায়িকা পরীমণির ‘ডোডোর গল্প’ মুক্তি পাবে ঈদে

চিত্রনায়িকা পরীমণির ‘ডোডোর গল্প’ মুক্তি পাবে ঈদে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ দুই বছরের বিরতির পর ফের বড় পর্দায় কাজ শুরু করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, এক বছর চার মাস ২৩ দিন পর তিনি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এরপর সিনেমাটি নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, নতুন খবর– আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘ডোডোর গল্প’।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া সমকালকে জানান, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’

ডোডোর গল্পে পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে “ডোডোর গল্প”-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। নির্মাতা বলেন, ‘একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি এই ছবিতে। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি তুলে ধরা হয়েছে সিনেমায়।’

‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে মায়ের নিরন্তর অনুসন্ধান শেষে সে খুঁজে পায় তাঁর হারিয়ে যাওয়া সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।’

এদিকে জন্মদিনে উদযাপন করতে মালয়েশিয়া রয়েছেন পরীমণি। এই মুহূর্তে তাঁর হাতে নতুন কোনো সিনেমার খবর নেই। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। গত বছর ৫ আগস্টের পর দেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031