IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> খেলা >> ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫,২-০ গোলে জয়লাভ করে ফাইনালে মনিগ্রাম

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫,২-০ গোলে জয়লাভ করে ফাইনালে মনিগ্রাম

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর সেমিফাইনাল খেলায় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। বুধবার (২৯-১০-২০২৫) বিকেল সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দল দুটির একটিতে নের্তৃত্বে ছিলেন-পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী অপরটিতে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম।

খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন-মমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন- সুজন মাহমুদ ও হানিফ ইকবাল। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, বি কে রায় ও শাওন। রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক খেলার মাঠে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করন।

উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) ও আড়ানী পৌর সভার প্রশাসক সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা শাহিন মন্ডল, সাবেক ফুটবলার আফাজ উদ্দীন,ঠিকাদার রবিউল ইসলাম প্রমুখ। কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে শ্রেণী পেশার ক্রীড়ামোদিসহ তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগিয়েছে খেলোয়াড়দের। খেলা শেষে ম্যান-অব দ্যা ম্যাচ নির্বাচিত মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলের -গোল রক্ষক মজিবর রহমানকে পুরুস্কার প্রদান করা হয়।

জানা যায়,গত মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় আড়ানী ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে বাঘা পৌরসভা ফুটবল দল। আয়োজকদের ঘোষনা অনুযায়ী আগমী ৫ নভেম্বর বিকেল ৩টায় একই মাঠে সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।

উল্লেখ্য,উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরুস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানার আপ দল পাবে ২০০০০/=(বিশ) হাজার টাকা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31