IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইটভাটার মালিক-শ্রমিকরা। বিক্ষোভ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় হয়।

বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাসট্যান্ড এলাকার মেসার্স শাহী ফিলিং স্টেশনের সামনে থেকে ইট ভাটা মালিক সমিতির সদস্য ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য আবু বক্কর সিদ্দিকসহ অনেকেই।

বক্তারা বলেন, মালিকরা নিজেদের অর্থ বিনিয়োগ করে ইটভাটা তৈরি করে ব্যবসা পরিচালনা করছেন। প্রতিটি ইট ভাটায় কমপক্ষে তিন শতাধিক শ্রমিক প্রতি মৌসুমে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিটি ইট ভাটার মালিক ইতিমধ্যেই চলতি মৌসুমের জন্য লাখ লাখ টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে। যদি চলতি মৌসুমে ইট প্রস্তুত করা না হয় তাহলে প্রতিটি ইটভাটার মালিক ও শ্রমিকরা পথে বসবে।

বক্তারা আরও বলেন, ২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট নবায়ন করে দিলেও এরপর থেকে নবায়নের আবেদন দিয়ে রাখলেও আজ পর্যন্ত অধিদপ্তর সার্টিফিকেট নবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অথচ প্রতি মৌসুমে ইটভাটায় অহেতুক অভিযান চালিয়ে মালিকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার স্বার্থে চলমান ইট ভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নবায়ন করার সুযোগ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে উপজেলার ইটভাটা মালিকরা। যদি ইটভাটা নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার গ্রহণ না করে তাহলে আগামীতে শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করেন বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31