ধূমকেতু প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজশাহীতে রাজপথে গণঅধিকার পরিষদ। আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে রাজশাহী জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
রাজশাহী শহরের জিরো পয়েন্ট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটি নেতাকর্মীরা।
মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



