IMG-LOGO

মঙ্গলবার, ৩১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহতরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকনিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি,সংসদে মন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: ৩ মাসে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত পাঁচ শতাধিকবাগমারা থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন জিল্লুর রহমানচাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এনডিএফের পক্ষ থেকে হাম রোগীদের জন্য ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল হস্তান্তররাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্বআদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকেরপোরশায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিতঅসুস্থ স্বামীকে পা ধরে হাটাচ্ছিলেন স্ত্রী অপলক দৃষ্টিতে দেখছিলেন লোকজনসাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টাজ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা : শিক্ষামন্ত্রীরাজশাহীতে আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টাপুঠিয়ায় সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে শিবু দাসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মা-বাবার মানসিক নির্যাতনে স্কুল ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

বাগমারায় মা-বাবার মানসিক নির্যাতনে স্কুল ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় সাদিয়া আক্তার সিমু (১৫) নামের ১০ম শ্রেনির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সাদিয়া আক্তার সিমু বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ গ্রামের পিয়ার আলীর মেয়ে।

বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ময়নাতদন্তের জন্য লাশ সেখান থেকে নেয়া হয়নি। কি কারনে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে সেটা জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে প্রায় ২ বছর আগে সাদিয়া আক্তার প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে গিয়ে একই উপজেলার ঝিকরা ইউনিয়নের সেনোপাড়া গ্রামের জৈনকের ছেলে রায়হানকে বিয়ে করে।

বিয়ের কিছু দিন পরেই সাদিয়ার বাবা-মা তাকে মেনে নেয়ার কথা বলে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর সাদিয়াকে তার স্বামীর সাথে আর কোনো যোগাযোগ করতে দেয়নি। এক প্রর্যায়ে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের, সেই থেকে বাবা-মার সাথে মান-অভিমান করে ঝড়গা বিবাদ লেগেই থাকতো তার।

সাদিয়ার মা জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে সবাই ঘুমিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে সাদিয়ার ঘরের জানালা দিয়ে দেখতে পায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এসময় সাদিয়ার মা এর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মৃত্যুর বিষয় নিশ্চিত হই।

এবিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম সাড়াদেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ