IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরসিআরইউ’র নবীন বরণ অনুষ্ঠিত

আরসিআরইউ’র নবীন বরণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) এর ২০২৫-২৬ সালের নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর নতুন সহযোগীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরসিআরইউ’র সভাপতি আবু সাঈদ রনি।

ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ।

সৃজনশীল সাংবাদিক সংগঠন আরসিআরইউ’র নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সকল বিষয় সাংবাদিকদের মাধ্যমে আমাদের দৃষ্টিতে আসে। একজন সাংবাদিক হিসেবে পেশাগত জায়গা থেকে সৎ ও সংবাদ প্রকাশে সততা অবলম্বন করা প্রয়োজন। সবাই যেন ভবিষ্যতে সৎ ও দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠেন সকলের প্রতি সেই আহ্বান জানান তিনি।

সংগঠনটির সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ. ম. সাজু, স্টার নিউজের রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরসিআরইউ’র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও ঢাকা মেইলের স্টাফ রিপোর্টার আব্দুল হাকিম।

এসময় ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031