IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাণীনগরে আলাচনা সভা ও দোয়া মাহফিল

রাণীনগরে আলাচনা সভা ও দোয়া মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী ও প্রবাসী ঐক‍্য পরিষদের উদ‍্যোগে একডালা ইউনিয়নের বিএনপির প্রয়াত সকল নেতা-কর্মীদের আত্নার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে আবাদপুকুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী সবুজের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যখাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমার প্রথম অঙ্গীকার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু,ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন কাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহবায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।

এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031