IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্পতেলের দাম না বাড়িয়ে সংকট কাটানোর চেষ্টা সরকারেরঝালকাঠিতে ফেইসবুক লাইভে এসে ২ সন্তানসহ পিতার বিষপান৮০ কিমি বেগে দেশের ৪ অঞ্চলে ঝড়ের আভাসজাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনারকুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপোরাজশাহীতে সরকারি সেবাদানকারী প্রতিনিধিদের সাথে সুশীল সমাজের সংলাপ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় পদ্মা নদীতে শ্রমিক দল নেতা নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে শ্রমিক দল নেতা নিখোঁজ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পদ্মা নদীতে ট্রলারের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন জেলা শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নু।

রবিবার (১৬ নভেম্বর )বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটলেও বিকেলে বিষয়টি জানাজানি হয়।

নিখোঁজ আবেদুর রহমান আন্নু (৫৬) কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার বাসিন্দা।

তবে আন্নুর পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করা হচ্ছে। পদ্মায় নিখোঁজ আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত-মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক আবেদুর রহমান আন্নুসহ কয়েকজন একটি ছোট নৌকায় করে পদ্মা নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। পদ্মা নদীর গোপীনাথপুর এলাকায় পৌঁছুলে একটি বড় বালু বোঝাই ট্রলার হঠাৎ করে ওই ছোট নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি এবং অন্যরা বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। পরে স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী আমার দেশকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এলে আগামীকাল সকাল থেকে তল্লাশি শুরু হবে।

অপরদিকে, নিখোঁজ আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল জানান, বালুঘাটের ইজারা নিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে আন্নুকে পরিকল্পিতভাবে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পদ্মা নদীতে শ্রমিক দলের নেতা নিখোঁজের ব্যাপারে জানা নেই, আমাদের কেউ সংবাদ দেয়নি।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যায় শুনেছি শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু নিখোঁজ রয়েছেন। বিস্তারিত আমার জানা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031