IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শত্রুতার বিষে এক বছরে তিন বার নিধন হচ্ছে পুকুরের মাছ, ১৫লাখ টাকার ক্ষতিগোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটকবাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত‘দুই সপ্তাহের মধ্যে পুঁজি বাজারে সুখবর আসছে’‘আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি’গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> কৃষি >> গোদাগাড়ীতে উচ্চ ফলনশীল ব্রি ১০৩ জাত ধান কাটা উপলেক্ষ্য মাঠ দিবস পালিত

গোদাগাড়ীতে উচ্চ ফলনশীল ব্রি ১০৩ জাত ধান কাটা উপলেক্ষ্য মাঠ দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে উচ্চ ফলনশীল ব্রি১০৩ জাত ধানের ভালো ফলন হয়েছে। বুধবার বিকাল সাড়ে টায় ১৯ নভেম্বর উপজেলার ঘনশ্যামপুর মাঠে উচ্চ ফলনশীল ধান কাটাই ও মাঠ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী কর্তৃক বাস্তবায়িত আমন মৌসুমে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রিধান১০৩ জাতের উপজেলার ঘনশ্যামপর মাঠে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী এর প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হান্নান আলী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তাপস কুমার হোড়, বৈজ্ঞানিক কর্মকর্তা সুমনা হক, গোদাগাড়ী উপ সহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন,ফার্ম ম্যানেজার মোখলেসুর রহমান,এস ,এএও আব্দুল্লাহ আল মারুফ কৃষক মতিউর রহমান।

মাঠ দিবসে প্রধান অতিথি বলেন, স্বর্ণা ধান আমন মৌসুমে রাজশাহীর চাষিদের কাছে আগে থেকেই জনপ্রিয়। এ বছরও রাজশাহীতে এই ধান চাষ হয়েছে ব্যাপক। তবে গোদাগাড়ী উপজেলায় তেমন চাষ হয়নি। উপজেলার কৃষক মতিউর রহমান তার ৬বিঘা জামিতে ব্রি ১০৩ ধান চাষ করে সফল হয়েছে। তিনি প্রতি বিঘায় ২৪মণ করে পেয়েছে। এই জাতের ধান ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে যে বৃষ্টি ও বাতাস হয়েছে, তাতেই মাঠের স্বর্ণা ধান শুয়ে পড়েছে। কিন্তু পাশেই মতিউরের ব্রি-১০৩ ধান দাঁড়িয়ে রয়েছে। এই ধানের গাছও স্বর্ণার চেয়ে লম্বা। কাণ্ড শক্ত তাই বাতাসে হেলে পড়েনি। পেকেছে স্বর্ণার চেয়ে প্রায় ১৫ দিন আগে।

তিনি আরো বলেন, স্বর্ণা ধান ১৯ মণ পর্যন্ত ফলন দেয়। আর তাদের উদ্ভাবিত দেশি জাতের এই ধানের ফলন গড়ে ২২ মণ পর্যন্ত হবে। এধানের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে কম হয়। দামও বেশি পাওয়া যাবে। চাষিরা লাভবান হবেন। সহজে এই ধান শুয়ে পড়ে না। এ জন্য চাষিরা এই ধানের খড়ও বেশি দামে বিক্রি করতে পারবেন। এছাড়াও তানোরের মাঠ আলুর জন্য ভালো। এই ধান স্বর্ণার চেয়ে ১৫ দিন আগেই উঠছে। আলু চাষের জন্যও ভালো হবে। তাই আগামীতে পুরো মাঠ জুড়ে ব্রি ১০৩ ধানের চাষ করার জন্য চাষিদের অনুরোধ করেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031