IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> শুটিং করতে গিয়ে ফাতিমা সানার খিঁচুনি, যা করলেন অভিনেতা বিজয়

শুটিং করতে গিয়ে ফাতিমা সানার খিঁচুনি, যা করলেন অভিনেতা বিজয়

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বিজয় ভার্মা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন জল্পনাই চলছে।

বিজয় এর আগে তামান্না ভাটিয়ার সঙ্গে দুই বছর সম্পর্কে ছিলেন। তামান্না তাকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয়। তাই বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার।

ফাতিমা সানা ও বিজয় ভার্মা ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। একে অপরের সঙ্গে যে কাজ করতে ভালো লাগে, তা আগেই স্বীকার করে নিয়েছেন এ তারকা জুটি। এবার বিজয় জানালেন শুটিং সেটে আচমকাই খিঁচুনি শুরু হয় ফাতিমার। সে সময় অসহায় বোধ হচ্ছিল অভিনেতার।

অভিনেত্রী ফাতিমা সানা শেখ ‘দঙ্গল’ সিনেমার সময়েই মৃগীরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। সিনেমার শুটিং চলাকালীন অভিনেত্রী আচমকা অসুস্থ হয়ে পড়তেন। আদতে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনার পর অভিনেত্রী মেনে নিতে পারেননি যে, তার কোনো স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়েছিলেন যে, ওষুধ পর্যন্ত খেতেন না। ধীরে ধীরে মেনে নিতে বাধ্য হন। এ সিনেমার শুটিং চলাকালীন শটের মাঝে বই পড়ছিলেন। হঠাৎই সহঅভিনেতা বিজয় কিছু একটা পরিবর্তন লক্ষ করেন ফাতিমার মধ্যে। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ফাতিমার খিঁচুনি শুরু হয়েছে।

বিজয় বলেন, ফাতিমা সেটে আগে থেকেই বলে রেখেছিল যে, ওর এমন পরিস্থিতি হলে কী করতে হবে। কিন্তু সেই সময় ওকে দেখে নিজেকে অসহায় লাগছিল। ধীরে ধীরে ওর বলে দেওয়া কথা অনুযায়ী সবটা করার পর খানিক শান্ত হন। গোটা সময়টা ওর হাত ধরে ছিলাম। পরে বিছানায় শুয়ে দেওয়া হয় ওকে। যদিও ওর ঘুম ভাঙতে জানায়, ওই কয়েক ঘণ্টার কথা কিছুই তার মনে নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31