IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাঘায় বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় খায়েরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। শনিবার ( ২২ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর আভিযানিক দল আগেনয়াস্ত্র উদ্ধার করে।

র‌্যাব-৫ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উদ্ধারকৃত অস্ত্রগুলো বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
সুত্র জানায়,গত ২৭ অক্টোবর’২০২৫ রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। উক্ত গোলা-গুলিতে ০১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও ০১ জন হাসপাতালে মারা যায়, এছাড়াও পরবর্তীতে নদীতে ০১ জনের লাশ পাওয়া যায়।

চাঞ্চল্যকর নারকীয় হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

গোয়েন্দা তথ্যমতে জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে উক্ত দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছিল। উক্ত অপারেশনের ধারাবাহিকতায় র‌্যাব-৫ শনিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বাঘা ঘানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, জিডিমুলে উদ্ধারকৃত অস্ত্রগুলো বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news