IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ শ্রমিকদল নেতার মরদেহ ফরিদপুরে উদ্ধার

কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ শ্রমিকদল নেতার মরদেহ ফরিদপুরে উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার পদ্মা নদীতে নিখোঁজের ৮ দিন পর শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) মরদেহ ফরিদপুরের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌপুলিশ।

আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং বাস মালিক সমিতির কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া পৌর এলাকার পূর্ব মজমপুর এলাকায়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় একটি মরদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে ৯৯৯ এ ফোন দেয় স্থানীয় এলাকাবাসী। পরে রাত ৯টার দিকে নৌপুলিশের সিঅ্যান্ডবি ঘাট ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছৈ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা মোবাইলের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের স্বজনরা ফরিদপুরে আসেন।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবগত করেন। রাত ৯টার দিকে কোতোয়ালি ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ১৭ নভেম্বর দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু হাট হরিপুর এলাকা থেকে পদ্মা নদীতে ট্রলারে পিকনিকে যান। নদীর মধ্যে অন্য আরেকটি ট্রলার আন্নুর থাকা ট্রলারকে ধাক্কা দিলে সে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। নিখোঁজের পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নৌ পুলিশ লাশ উদ্ধার করেছে। আন্নু নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news