IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতাধীন মধইল বাজারে অবস্থিত উক্ত প্রকল্পের অফিসে উপজেলার আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১৪১ জন উপকারভোগীদের মাঝে আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য ৭ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চল এর কর্মসূচী কর্মকর্তা মু. একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প হাসেনবেগপুর গ্রাম কমিটির সভাপতি গনেশ লাকড়া, উষ্টি গ্রাম্য মহিলা নেত্রী মাজেদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।

এসময় প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৪৫ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ০৬ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে ফলবাগান, ৪ জনকে গরুর ঘরের মেঝে ঢালুকরণ ও ৩ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা ও প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ১৫ জনকে টেইলরিং, ৪ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ২ জনকে হস্তশিল্প কাজে মোট ২১ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ক্ষুদ্র কৃষকদের সারা বছরব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

এছাড়াও প্রকল্পের প্রতিবন্ধী সহযোগীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ২৯ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন ও ০১ জনকে ক্ষুদ্র ব্যবসা কাজে মোট ৩০ জনকে ৭ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news