IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে কমিউটার ট্রেনের বগি সৌন্দর্যবর্ধন করলেন এশিয়ান স্কুল এন্ড কলেজ

রাজশাহীতে কমিউটার ট্রেনের বগি সৌন্দর্যবর্ধন করলেন এশিয়ান স্কুল এন্ড কলেজ

ধূমকেতু প্রতিবেদক : সৌন্দর্য বর্ধণ কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর গামী কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্ত করা হয়েছে। চাঁপাইনবারবিবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

এসময় তিনি বলেন, রেলওয়েকে আরও জনবান্ধব ও সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষনিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিট কভার সংযুক্ত করা হলো। তিনি এশিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রী সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আমিনুল হাসান, এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক মো. ইসাহাক আলী, অধ্যক্ষ মোসা. মরিয়ম খাতুন প্রমুখ।
এর আগে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীতে পাকশী বিভাগের আওতাধীন বিভিন্ন সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা রেলসেবা সংক্রান্ত নানা অভিযোগ, দুর্ভোগ ও পরামর্শ তুলে ধরেন। তারা টিকেটসেবা সহজীকরণ, ট্রেন চলাচল সময়নিষ্ঠ করা, নতুন ট্রেন সংযোজন, স্টেশন এলাকার নিরাপত্তা বৃদ্ধি, রেলওয়ে সম্পত্তি দখলমুক্তকরণ এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031