IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিশ্বতারকারা সৌদি আরবের লাল গালিচায়

বিশ্বতারকারা সৌদি আরবের লাল গালিচায়

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘সিনেমার প্রতি ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে সৌদি আবের জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে পর্দা উঠেছে পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র আসর শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)। চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনেই লাল গালিচায় হাঁটলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা, জমে উঠল উৎসবের উদ্বোধনী রাত।

উদ্বোধনী দিনেই রেড কার্পেটে উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, মার্কিন তারকা কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, কিউবান–স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আর্মাস, ব্রিটিশ তারকা ড্যানিয়েল কালুয়া এবং গায়িকা রিতা ওরা। বলিউড তারকা ঐশ্বরিয়া রাইও নজর কাড়েন লাল গালিচায়। মধ্যপ্রাচ্য থেকে সৌদি অভিনেত্রী সারাহ তাইবাহসহ উপস্থিত ছিলেন জেইনা মাকি, হানা মানসুর ও আরও অনেকে।

এ বছর উৎসবের মূল থিম- ‘সিনেমার প্রতি ভালোবাসা’। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নতুন প্রতিভা আবিষ্কার, শিল্প কার্যক্রম, নারী চলচ্চিত্রকারদের ওপর বিশেষ ফোকাস এবং আন্তর্জাতিক সহযোগিতাই এবারের আসরের প্রধান লক্ষ্য।

অস্কারজয়ী অ্যাড্রিয়ান ব্রডি বলেন, ‘এটি আমার দ্বিতীয়বার রেড সি ফেস্টিভ্যালে অংশগ্রহণ। সৌদি আরবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু চলচ্চিত্র নয়, তারা নিজেদের সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়াতে উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনও। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই উৎসবে বিশেষ সম্মাননা পাবেন। পাশাপাশি উপস্থিত ছিলেন জুরি সদস্য শন বেকার, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, অস্কারজয়ী ব্রিটিশ তারকা রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো ও নাওমি হারিস।

উদ্বোধনী রাতে প্রদর্শিত হয় ব্রিটিশ-ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনীভিত্তিক ছবি ‘জায়ান্ট’, পরিচালনায় রোয়ান আথাল। প্রধান চরিত্রে অভিনয়কারী আমির এল মাসরি বলেন, ‘এই ছবি আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটি পূর্ব ও পশ্চিম উভয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এক ইয়েমেনি মুসলিম বক্সারের সংগ্রাম এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ওঠা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

পুরো উৎসবজুড়ে ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং শর্ট ফিল্মসহ নানা ঘরানার আন্তর্জাতিক সিনেমা প্রদর্শিত হবে। আরব স্পেকট্যাকুলার প্রোগ্রামে থাকছে আনেমারি জাসির ‘প্যালেস্টাইন ৩৬’, হাইফা আল মানসুরের ‘আনআইডেন্টিফায়েড’ এবং আনাস বে-থাফের ‘এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ’।

বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞে তারকারা, দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা মিলিত হওয়ায় উৎসব প্রাঙ্গণে এখন উৎসবের আমেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031