IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বেড়েছে শীতের তীব্রতা, চরম কষ্টে হতদরিদ্ররা

বেড়েছে শীতের তীব্রতা, চরম কষ্টে হতদরিদ্ররা

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরের জেলাগুলোতে দাপট দেখাতে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল উত্তরাঞ্চলসহ জনজীবন। বিশেষ করে হতদরিদ্র, দিনমজুর ও নদী তীরবর্তি মানুষেরা আছেন চরম কষ্টে।

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে কয়েক জেলা। সাথে বইছে হিমেল বাতাস। কনকনে ঠাণ্ডায় সন্ধ্যা নামতেই শহরে জনসাধারণের চলাচল কমে যায়।

এদিকে, সপ্তাহ জুড়েই পঞ্চগড় জেলায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করেছে। রোববার সেই তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, আজ সোমবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঠাকুরগাঁওয়ে দিনের বেলা ঝলমলে সোনালী রোদ্র থাকলেও রাতের বেলা জেকে বসছে শীত। ঘন কুয়াশার সাথে শীতের তীব্রতা বেলা ১১টা পর্যন্ত বজায় থাকে। এতে লোকজন হতদরিদ্র মানুষেরা ভোঘান্তির শিকার হচ্ছেন। শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের।

গাইবান্ধায় কয়েকদিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের তীব্রতায় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেন না। নদী তীরবর্তী দরিদ্র মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চার-দিক। ,হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষেরা।

যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে কুয়াশ ও হিমেল হাওয়ায় শীতের মাত্রা অনেকটা বেড়েছে। শীতের মাত্রা বৃদ্ধির ফলে মানুষের মাঝে দুর্ভোগ বেড়েই চলছে। যমুনা তীরবর্তী এলাকা ও কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষের মাঝে শীত জনিত নানা দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব ।

শীতে কাবু চুয়াডাঙ্গার জনজীবন। বেশি দুর্ভোগে দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31