IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধন

পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্লাটফর্ম) যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র একাউন্ট্যান্টদের অভিনন্দন জানান এবং বলেন যে ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী ও জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবা প্রতিষ্ঠানে রূপান্তর করতে তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিশেষভাবে Address Management System এবং Central Logistics Tracking Platform (CLTP)-এর গুরুত্ব তুলে ধরে বলেন যে সঠিক ও ডিজিটালাইজড Address Management লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা ও সার্বিক লজিস্টিক্স দক্ষতা বাড়াবে। ডাক বিভাগের সাম্প্রতিকতম উদ্ভাবন CLTP পার্সেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও সরকারি আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে পার্সেল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা স্তরে ডাক বিভাগের এসকল ডিজিটাল কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের দায়িত্ব নতুন কর্মকর্তাদেরই নিতে হবে। তিনি আরও বলেন যে ডিজিটাল পার্সেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স, সরকারি ভাতা বিতরণ এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দিন দিন বাড়ছে এবং স্মার্ট ডাকঘর গড়ে তুলতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতা প্রদর্শন করা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং STEM-এর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে তিনি বলেন যে তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নকে ত্বরান্বিত করবে এবং রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবে বলেই সরকার প্রত্যাশা করে। অনুষ্ঠানে মহাপরিচালক, ডাক অধিদপ্তর (জুম প্লাটফর্মে), পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীগণও তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সারাংশ ও অনুভুতি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়ের সামনে তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31