IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিরাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘অভিনেত্রী হতে চাই, নায়িকা নই,

‘অভিনেত্রী হতে চাই, নায়িকা নই,

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিনোদন জগতের ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন। মাস ছয়েক আগে মা হয়েছেন তিনি। তাই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা সেন’-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শকরা অভিনেত্রীকে দেখতে পায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

ইতোমধ্যে তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। তাই প্রশ্ন উঠেছে— এবারও কি অহনাকে কোনো নেতিবাচক চরিত্রে দেখা যাবে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা দত্ত বলেন, সত্যি কথা বলতে— এখন পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।

অভিনেত্রী বলেন, মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না— এমনটি কখনো ভাবিনি। তা ছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে।

অহনা দত্ত বলেন, নায়িকা হওয়ার লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নাম ভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031